20 August, 2026
BY- Aajtak Bangla
বেগুন কোনও ক্ষতিকর খাবার নয়। এটি বেশ উপকারী একটি সবজি। তাই নিয়মিত খাওয়া শুরু করে দিন বেগুন। এটির গুণে ওজনকে কন্ট্রোলে রাখতে পারবেন।
এই সবজি নিয়মিত খেলে একাধিক জটিল অসুখ থেকে দূরত্ব বাড়িয়ে নিতে পারবেন। তাই ঝটপট বেগুন খাওয়ার উপকার জেনে নিন।
বেগুনের সবথেকে বড় গুণ হল, এটি খেলে কমে যাবে ওজন। ফ্যাট দ্রুত গতিতে হ্রাস পাবে।
এছাড়া বেগুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েডস রয়েছে। তাই এটি খেলে হার্ট থাকবে সুস্থ।
এখানেই শেষ নয়, নিয়মিত বেগুন খাওয়ার ফলে সুগার কন্ট্রোল করতে পারবেন। ডায়াবেটিসকে বাগে আনতে পারবেন।
হজমশক্তি বাড়ানোর কাজেও বেগুনের তুলনা নেই। এটি খেলে গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমবে।
এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কাজে একাই একশো হল বেগুন। তাই নিয়মিত বেগুন খাওয়া শুরু করে দিন।
যদিও বেগুন ভেজে খেলে ওজন কমবে না। এমনকী অন্যান্য কোনও উপকারও পাবেন। তাই এটা তরকারিতে খান। অথবা সিদ্ধ করে খেতে পারেন।