4 August, 2026

BY- Aajtak Bangla

ডার্ক চকোলেটেই চাঙ্গা হার্ট, মেলে আরও নানা লাভ

অনেকেই চকোলেট খেতে ভীষণ ভালোবাসেন। এটি না খেলে তাঁদের মন ভাল থাকে না। 

তবে নিয়মিত সাধারণ চকোলেট খাওয়া খুবই ক্ষতিকারক। এটি খেলে শরীরের হাল বিগড়ে যেতে পারে।

তাই সাধারণ চকোলেট নয়, খান ডার্ক চকোলেট। এটি খেলেই শরীরের হাল ফেরাতে পারবেন। 

ডার্ক চকোলেটে রয়েছে নাইট্রিক অক্সাইড। এটি রক্তনালীকে রিল্যাক্স করে। যার ফলে কমে যায় রক্তচাপ।

ডার্ক চকোলেট এইচডিএল কোলেস্টেরল লেভেল বাড়াতে পারে। কমায় এলডিএল লেভেল। 

এটি হার্টের জন্য ভীষণই উপকারী। তাই নিয়মিত ডার্ক চকোলেট খেয়ে নিন। 

মুড ভাল রাখে ডার্ক চকোলেট। এটি স্ট্রেস হরমোন কর্টিসল কমায়।

এটি ব্রেনের জন্যও ভীষণই উপকারী। এটি খেলে মেমোরি বাড়বে। তাই নিয়মিত খান ডার্ক চকোলেট।