20 APRIL, 2026

BY- Aajtak Bangla

কাঁচামিঠে আম কীভাবে মাখলে স্বাদ বাড়বে?

গরমে কাঁচামিঠে আম মানেই মজার টক-ঝাল স্বাদ, ঠিকভাবে মাখলেই বাড়বে আসল মজা

প্রথমে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়ান,ছোট ছোট টুকরো করে নিন

একটু লবণ দিন, এতেই আমের টক স্বাদ আরও বাড়বে

ঝাল পছন্দ হলে কাঁচা লঙ্কা কুচি দিন, বা সামান্য লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন

এক চিমটি চিনি বা গুড় দিন, টক-ঝালের সঙ্গে মিষ্টি ব্যালান্স তৈরি হবে

অল্প সর্ষের তেল দিন, এতেই আসবে আসল বাঙালি ফ্লেভার

ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিন, গন্ধ ও স্বাদ দুটোই বাড়াবে

সব উপকরণ ভালো করে মেখে নিন, ৫ মিনিট ঢেকে রাখলে স্বাদ আরও মিশে যাবে