08 June 2026

BY- Aajtak Bangla

পেয়ারা খেলেই সর্দি-কাশি থেকে ছুটি, ইমিউনিটি চাঙ্গা হবে

অত্যন্ত উপকারী একটি ফল হল পেয়ারা। তাই এই ফল নিয়মিত খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

জানলে অবাক হয়ে যাবেন, নিয়মিত পেয়ারা খেলে ইমিউনিটি বাড়বে। রোগবিরেত পিছু নিতে পারবে না। 

আসলে এই ফলে রয়েছে ভিটামিন সি। এই ভিটামিনই ইমিউনিটি বাড়িয়ে দিতে পারে। 

তাই যাঁরা নিয়মিত জ্বর, সর্দি, কাশিতে ভোগেন, তাঁদের ডায়েটে পেয়ারা মাস্ট। 

এছাড়া পেয়ারা খেলে পেটের হাল ফিরবে। এতে মজুত ফাইবারও পেটের সমস্যা মেটাতে পারে। 

পেয়ারা সুগারকেও কন্ট্রোল করে। এর গ্লাইসেমিক ইনডেক্স ঠিক ঠাক। 

পেয়ারা হার্টের জন্যও ভীষণ উপকারী। তাই হৃৎপিণ্ডের স্বাস্থ্য ফেরাতেও খান পেয়ারা। 

এই ফল দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। ফলে খিদে পায় কম। আর কম খেলে দ্রুত কমে যাবে ওজন।