27 July, 2026
BY- Aajtak Bangla
অত্যন্ত উপকারী একটি ভেষজ হল মৌরী। এটি নিয়মিত খেলেই একাধিক লাভ মিলবে।
আসলে এতে রয়েছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন খনিজ। যার ফলে মৌরি খেলেই একাধিক লাভ মিলবে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
এটি নিয়মিত খেলে হজমশক্তি বাড়বে। খাবার দ্রুত হজম হয়ে যাবে।
গ্যাসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে মৌরী। তাই যাঁরা নিয়মিত গ্যাসের জ্বালায় ভোগেন, তাঁরা খেতে পারেন এটি।
এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। তাই নিয়মিত মৌরী খেলে ক্ষতিকর জীবাণু কাবু করতে পারে না।
কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে সহজেই কাবু করে ফেলে মৌরী। এটি খেলে রোজ ঠিক ঠাক পেট পরিষ্কার হয়ে যায়।
মৌরিতে রয়েছে ফাইবারের ভাণ্ডার। তাই নিয়মিত এই ভেষজ খেলে ওজন কমবে দ্রুত গতিতে।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারে মৌরী। এটি স্কিনের জন্য সেরার সেরা।