BY- Aajtak Bangla
রসুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর এটি অত্যন্ত উপকারী একটি ভেষজ। এটি খেলেই হার্ট থাকে ফিট।
আসলে রসুন রক্তচাপ কমাতে পারে। যার ফলে হার্ট থাকে সুস্থ।
এই ভেষজ খেলে শিথিল থাকে রক্তনালী। সেই কারণেই হৃৎপিণ্ডের রোগ হয় না।
কোলেস্টেরেল লেভেল বেশি থাকলেও নিয়মিত রসুন খান। এটি খারাপ কোলেস্টেরল লেভেল কমিয়ে দিতে পারে।
রক্তে গ্লুকোজের মাত্র কমাতে পারে রসুন। এটি ইনসুলিনের মাত্রা ঠিক রাখে।
পেটের জন্য সেরা রসুন। এটি খেলে হজম ক্ষমতা বাড়ে। অন্ত্রের হাল ফেরে।
লিভারকে ভাল রাখতে পারে রসুন। এটি যকৃত থেকে ক্ষতিকর উপাদান বের করে দিতে পারে।
রসুনের অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে। তাই এটি খেলে শরীর সুস্থ থাকে।