BY- Aajtak Bangla
পেয়ারার মতো উপকারী একটি ফল নিয়মিত খেতে হবে। এটা খেলেই সুস্থ থাকবে হার্ট।
আসলে পেয়ারায় ভাল পরিমাণে ফাইবার রয়েছে। তাই এটি খেলে কোলেস্টেরল থাকে কন্ট্রোলে। ভাল থাকে হার্ট।
এছাড়া পেয়ারায় পটাশিয়ামও ভাল পরিমাণে রয়েছে। এর গুণে কমে প্রেশার। হার্ট সুস্থ থাকে।
এখানেই শেষ নয়, এই ফলে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। সেটাও হার্টের রোগ প্রতিরোধ করে। যদিও শুধু হৃৎপিণ্ড নয়, পেয়ারার গুণে আরও একাধিক লাভ মিলবে।
এই ফলে ভিটামিন সি রয়েছে ভরপুর। তাই পেয়ারা খেলে বাড়বে ইমিউনিটি।
পেয়ারা নিয়মিত খেলে ত্বক ভাল থাকবে। দূর হয়ে যাবে বলিরেখার সমস্যা।
ডায়াবেটিসেও সেরা পেয়ারা। এটি খেলেই সুগার থাকবে কন্ট্রোলে।
হজমের সমস্যা মেটাতে পারে পেয়ারা। এর গুণে অন্ত্রের হাল ফেরাতে পারবেন।