12 April, 2026
BY- Aajtak Bangla
কাটা মাছ কদিন রেখে খেলে শরীরে সমস্যা হয় না? জানুন
ব্যস্ত সময়ে কারও পক্ষে রোজ বাজার করা সম্ভব হয় না। তাই অনেকেই এক সপ্তাহ বা দশদিনের বাজার করে নিয়ে আসেন।
টাটকা মাছ ডিপ ফ্রিজে সঠিকভাবে সংরক্ষণ করা হলে দু-তিন মাস অবধি ভালো থাকে।
ছোট মাছের ব্যাপারটা অবশ্য একটু আলাদা। এগুলো খুব সহজেই পচে যায়।
এসব মাছ টাটকা অবস্থায় খেয়ে ফেলাই ভালো। ভালোভাবে ফ্রিজে রাখলেও সর্বোচ্চ এক মাস ভালো থাকে ছোট মাছ।
মাঝারি বা বড় আকারের মাছ আস্ত অবস্থায় সংরক্ষণ করতে পারেন। গোটা অবস্থায় রাখলে লেবুর রস মাখিয়ে রাখতে পারেন।
এসব মাছ টুকরা করেও রাখা যায়। এভাবে রাখলে লবণ-হলুদ মাখিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিতে পারেন।
সবশেষে লেবুর রস মাখিয়ে নিন। কিংবা চাইলে না ধুয়ে একবারেই লবণ আর লেবুর রস মাখিয়ে রেখে দেওয়া যায়।
সামুদ্রিক মাছের ক্ষেত্রে তিন-চারটি বড় টুকরা করে এয়ার টাইট বক্সে জল দিয়ে ডিপ ফ্রিজে রাখুন যাতে মাছের টুকরাগুলো পুরোপুরি ডুবে থাকে।
ইলিশ মাছের সংরক্ষণপদ্ধতি একটু আলাদা। ইলিশ মাছ ফ্রিজে রাখার আগে ধোয়া যাবে না। ইলিশ অবশ্যই গোটা অবস্থায় সংরক্ষণ করতে হবে।
Related Stories
চালের হাঁড়িতে এক চামচ এই জিনিস, ভাত হবে সাদা ঝরঝরে
হলুদ নাকি সবুজ স্নেক প্ল্যান্ট, কোনটি বাড়ির জন্য উপকারী বেশি?
রুটির সঙ্গে জমে যাবে ডিনার, সহজেই বানান আলু-মেথির এই তরকারি
বিয়েবাড়ির স্টাইলে কাঁচা আমের চাটনি, দিন এই সিক্রেট মশলা