31 OCTOBER 2026

BY- Aajtak Bangla

ফ্রিজে কতদিন ভাল থাকে ডিম? জেনে নিন

এখন সবাই খুব ব্যস্ত। তাই রোজ রোজ বাজার করা সম্ভব নয়। সেক্ষেত্রে একদিন ডিম কিনে এনেই ফ্রিজে স্টোর করা হয়।

এখন প্রশ্ন হল, ফ্রিজে ঠিক কতদিন ভাল থাকে ডিম? এর উত্তর না জানলে শরীরের হাল বিগড়ে যেতে পারে। তাই ঝটপট বিষয়টা জেনে নিন। 

কাঁচা ডিম ফ্রিজে ২ সপ্তাহের মতো ভাল থাকতে পারে। তবে ফ্রিজে ভাল করে রাখলে ৩ থেকে ৫ সপ্তাহ পর্যন্ত ভাল থাকা সম্ভব। 

ডিম সিদ্ধ করে রাখলে সেদ্ধ করার পর সর্বোচ্চ ৩ থেকে ৪ দিন ভাল থাকে। তার বেশি নয়। 

তবে রান্না করা ডিম ১ দিনের মধ্যেই খেয়ে নেওয়া ভাল। নইলে নষ্ট হয়ে যেতে পারে। 

ডিম ভাল রাখতে চাইলে ধুয়ে ফ্রিজে রাখবেন না। তাতে খোসার ওপরের প্রাকৃতিক সুরক্ষা স্তর নষ্ট হয়ে যায়। এতে নষ্ট হতে পারে ডিম।

ফ্রিজের দরজায় ডিম রাখবেন না। আসলে দরজা বারবার খোলার কারণে তাপমাত্রা ওঠানামা করে। তাই ডিম ফ্রিজের ভেতরের দিকে রাখুন। 

আর একটা কথা, ডিম ফ্রিজে রাখার পর অবশ্যই ফ্রিজ চালিয়ে রাখবেন। নইলে সমস্যা হতে পারে।