BY- Aajtak Bangla
10 September, 2026
চিকেন খেতে অনেকেই ভালোবাসেন। তাঁরা নিয়মিত এই খাবারটি খান। কিন্তু রোজ রোজ তো মুরগির মাংস কিনে আনা সম্ভব নয়। তাই অনেকেই একবার কিনে এনে চিকেন স্টোর করে রেখে দেন।
তবে প্রশ্ন হল, ফ্রিজে কতদিন ভাল থাকে চিকেন? আর সেই উত্তরটা জেনে নিন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কাঁচা চিকেন ডিপ ফ্রিজে ২ থেকে ৩ দিন পর্যন্ত রাখা যেতে পারে। তবে তার বেশি নয়।
অন্যদিকে রান্না করা চিকেন খুব ভাল করে রাখলে ৩ থেকে ৪ দিন রাখতে পারেন। তাহলেই সেটা ভাল থাকবে।
কাঁচা চিকেন সংরক্ষণের ক্ষেত্রে সেটা আগে ধুয়ে নিন। তারপর এয়ার টাইট কন্টেনারে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রাখুন। তাহলেই ভাল থাকবে ২ থেকে ৩ দিন।
রান্না করা চিকেন সবার প্রথমে ঠান্ডা করতে হবে। তারপর এয়ার টাইট কন্টেনারে সেটা রাখুন।
রান্না করা চিকেন ফ্রিজের নীচের দিকে সাধারণ জায়গায় রাখলেও কোনও সমস্যা নেই। এটা ৩ থেকে ৪ দিন ভাল থাকবে।
চিকেন পচে গিয়েছে বুঝবেন কীভাবে? চিকেন থেকে দুর্গন্ধ বেরলে মাংসের রং বদলে গেলে মাংস আঠালো হয়ে গেলে