30 July, 2026

BY- Aajtak Bangla

মাছ নয়, বানান ডিমের কালিয়া, রেসিপি রইল

আপনি কি ডিম খেতে ভালোবাসেন? কিন্তু রোজ রোজ একই পদ খেতে ভালোলাগে না? তাহলে আজ একটা সেরা পদ জানাব। এই পদের নাম ডিমের কালিয়া। 

কী কী লাগবে? সেদ্ধ ডিম নিন ৪টে, ১টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিন, আদা ও রসুন বাটা লাগবে ১ চামচ। 

এছাড়া জিরে ও ধনে গুঁড়ো ১ চামচ করে, হলুদ ও লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নিতে হবে। এছাড়া সর্ষের তেল ৪ বড় চামচ, গোটা গরম মশলা, তেজপাতা, নুন, চিনি ও গরম মশলা লাগবে। 

এবার সবার প্রথমে সেদ্ধ ডিমগুলিকে হালকা চিরে নিন। তারপর নুন ও হলুদ মাখিয়ে রাখুন। এবার সেই ডিমগুলি সোনালি করে ভেজে নিতে হবে। 

এবার কষানোর পালা। এক্ষেত্রে ওই তেলেই তেজপাতা ও গোটা মশলা ফোড়ন দিয়ে নিন। তাতে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নিতে হবে। 

এরপর আদা ও রসুন বাটা এবং টমেটো কুচি দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে।  

তারপর একটি পাত্রে  জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ ও লঙ্কা গুঁড়ো অল্প জলে গুলে কড়াইয়ে দিয়ে দিতে হবে। মশলা থেকে তেল ছাড়লে পরিমাণমতো জল ও নুন দিয়ে দিন। 

এবার ঝোলটা ফুটতে দিন। ফুটতে শুরু করলে ডিমগুলি ৫ মিনিট ঢাকা দিয়ে দিন। নামানোর আগে গরম মশলা গুঁড়ো করে নিতে হবে। তাহলেই কাজ হবে।