19 SEPTEMBER 2026

BY- Aajtak Bangla

দিনে কতবার চা খাওয়া সেফ? জানুন বিশেষজ্ঞদের মত

বাঙালি মানেই চায়ের প্রেমিক। তাই দিনে একাধিক কাপ চা অনেকে পান করেন। কিন্তু মুশকিল হল, বেশি চা খেলে আদতে শরীরের ক্ষতি। 

এখন প্রশ্ন হল, দিনে কত কাপ চা খাওয়া নিরাপদ? আর সেই উত্তরটাও ইতিমধ্যেই দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের দাবি, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের মতে দিনে ৩০০ মিলিগ্রাম ক্যাফিন খাওয়া যেতে পারে। আর ১ কাপ চায়ে থাকে মোটামুটি ৩০ থেকে ৭০ মিলিগ্রাম ক্যাফেন। তাই চা খেতে হিসেবে।

এক্ষেত্রে দিনে ৩ থেকে ৪ কাপ চা খাওয়া যেতে পারে। তার বেশি নয়। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে দিনে ৩ থেকে ৫ কাপের মতো গ্রিন টি খাওয়া যায়। তাতেই খুব একটা অসুবিধা হবে না।

বিশেষজ্ঞদের মতে, চা খেতে হলে দুধ এবং চিনি ছাড়া খেতে হবে। তাহলেই উপকার মিলবে। 

আর একটা কথা, বেশি চা খেলে শরীরের হাল বিগড়ে যাবে। হার্টরেট বাড়তে পারে। অনিদ্রা ও উৎকণ্ঠা পিছু নিতে পারে। 

এমনকী বেশি চা খেলে হতে পারে পেট খারাপ। তাই সাবধান হন।