17 APRIL 2026

BY- Aajtak Bangla

গরমে কত কাপ চা খাওয়া বিপদের? জেনে নিন 

অনেকেই নিয়মিত চা খান। এই পানীয় ছাড়া তাঁদের চলে না। 

তবে গরমে এই পানীয় বেশি খাওয়া চলবে না। এই পানীয় খেতে হবে সাবধানে। নইলে বিপদ বাড়বে। 

তাই সাবধান হন। চেষ্টা করুন গরমে এই পানীয় সামলে খাওয়ার।

এখন প্রশ্ন হল, গরমে কত কাপ চা খাওয়া চলবে? আর সেই উত্তরটা জানতে পড়ুন। 

দিনে ৩ থেকে ৪ কাপের বেশি চা একবারেই চলবে না। এই ভুলটা করলে বিপদ বাড়বে। 

এর থেকে বেশি পরিমাণে চা খেলে শরীরের একাধিক বিপদ হবে। তাই বিষয়টা সম্পর্কে জেনে নিন। 

এই সময় চা বেশি খেলে হতে পারে ডিহাইড্রেশন। মূত্রের মাধ্যমে শরীর থেকে জল বেরিয়ে যেতে পারে।

এছাড়া বেশি চা পান করলে অনিদ্রা, অস্থিরতা, পেট খারাপের মতো সমস্যা নিতে পারে পিছু। 

তাই ভুল করেও বেশি চা খাবেন না। বরং যেমনটা বললাম, তেমনটাই খেয়ে যান। তাহলেই শরীর থাকবে সুস্থ।