BY- Aajtak Bangla

ইলিশ মাছ ফ্রিজে কতদিন ভাল থাকে? জানুন বিশেষজ্ঞদের মতামত

9  September, 2026

ইলিশ মাছ খেতে অনেকেরই প্রিয়। তাই তাঁরা নিয়মিত এই মাছ কিনে বাড়িতে ফ্রিজে রেখে দেন। 

ইলিশ মাছ বেশি দিন ফ্রিজে রাখা ঠিক নয়। তাতে মাছ খারাপ হয়ে যেতে পারে। 

এখন প্রশ্ন হল, ইলিশ মাছ কতদিন পর্যন্ত ঠিক রাখা যায়? আর সেই উত্তরটা দিয়েছেন বিশেষজ্ঞরা। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফ্রিজে মোটামুটি ৭ থেকে ১০ দিন পর্যন্ত রাখা যেতে পারে ইলিশ। তার বেশি নয়।

৭ থেকে ১০ দিন ইলিশ মাছ ফ্রিজে ভাল রাখতে গেলেও বিশেষ উপায়ে সংরক্ষণ করতে হবে। 

মাছ ধুলে চলবে না। জল লাগালে মাছ নষ্ট। তার বদলে মাছ একটু টিস্যু দিয়ে মুছে নিন। তারপর একটি এয়ার টাইট বক্সে করে ডিপ ফ্রিজে রাখুন। 

এছাড়া চাইলে মাছের টুকরোগুলো ভাল করে ফয়েল পেপার বা প্লাস্টিক র‍্যাপ দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। তাহলেও এটা দীর্ঘদিন ভাল থাকবে।

তবে চেষ্টা করুন ডিপ ফ্রিজেই মাছ রাখতে। তাহলেই মাছ বেশি সময় ভাল থাকবে।