BY- Aajtak Bangla
31 January, 2026
বাড়ছে গরম। বেলা পড়তেই গায়ে রাখা যাচ্ছে না শীত পোশাক। উল্টে হচ্ছে ঘাম। শরীর থেকে বেরিয়ে যাচ্ছে জল।
তাই এমন পরিস্থিতিতে সকলকে পরিমিত জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নইলে শরীরের হাল বিগড়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল না স্বাস্থ্যের হাল হতে পারে খারপ। পিছু নিতে পারে ডিহাইড্রেশন।
এই কারণে গরম পড়তেই পরিমিত জল খাওয়া শুরু করুন। তাতেই উপকার মিলবে হাতেনাতে।
এখন প্রশ্ন হল, গরম বাড়তেই দিনে কতটা জল খাওয়া জরুরি? আর সেই উত্তরটা জানতে পড়ুন নিবন্ধটি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দিনে অন্তত ৩ লিটার জল খেতে হবে। তাহলেই সুস্থ থাকবেন।
আর গ্লাসের হিসেবে বললে ৮ থেকে ১০ গ্লাস জল খেতে হবে। এটাই হল হিসেব। এর বেশি বা কম জল খাবেন না।
পরিমিত জল খেলে ভাল থাকবে কিডনি। ত্বকের জেল্লা বৃদ্ধি পাবে। পাশাপাশি হার্ট থাকবে সুস্থ।
পরিমিত জল খেতে ভাল থাকবে কিডনি। ত্বকের জেল্লা বৃদ্ধি পাবে। পাশাপাশি হার্ট থাকবে ভাল।