BY- Aajtak Bangla
18 JUNE 2026
বেশীরভাগ মানুষ শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ করতে সেদ্ধ ডিম খান।
সাধারণত গ্যাসে ডিম প্রায় ১৫ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যায়। কিন্তু মাঝে মধ্যে তাড়াহুড়ো থাকে, তখন হয় সমস্যা।
জানুন ডিম সেদ্ধ করতে কত মিনিট সময় লাগে।
ডিম পুরোপুরি সেদ্ধ হওয়ার বিষয়টি সরাসরি নির্ভর করে এর সময়ের ওপর।
৪-৫ মিনিট: ডিমের সাদা অংশ শক্ত হবে, কিন্তু কুসুম পুরোপুরি তরল থাকবে (সফট বয়েল)।
৬-৭ মিনিট: সাদা অংশ সম্পূর্ণ শক্ত এবং কুসুমটি ঘন ও আঠালো বা অর্ধেক তরল থাকবে (মিডিয়াম বয়েল)।
১০-১২ মিনিট: ডিমের কুসুম ও সাদা অংশ দুটোই পুরোপুরি শক্ত হয়ে যাবে (হার্ড বয়েল)।