BY- Aajtak Bangla
14 MARCH, 2026
বদলে যাচ্ছে আবহাওয়া। গরম বাড়ছে। আর এই সময় সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে।
জল আমাদের দেহ থেকে ক্ষতিকর উপাদান বের করে দেয়। শরীরকে ঠান্ডা রাখে। তাই নিয়মিত জল খেতে হবে।
এই ঋতু পরিবর্তনের সময় রোজ পরিমিত জল খাওয়া জরুরি। তাহলেই সুস্থ থাকতে পারবেন। শরীর ঠান্ডা থাকবে।
এখন প্রশ্ন হল, এই সময় দিনে কতটা জল খাওয়া বুদ্ধিমানের কাজ? আর সেই উত্তরটা জানতে পড়ুন নিবন্ধটি।
দিনে অন্তত ২ থেকে ৩ লিটার জল খেতে হবে। তাহলেই সুস্থ থাকতে পারবেন। বিশেষত, যাঁরা বাড়িতে থাকেন, এসিতে কাজ করেন, তাঁরা এই নিয়ম মেনে চলুন।
যাঁরা বাইরে কাজ করেন, রোদে থাকেন, তাঁরা ৪-৫ লিটার জল খেতে পারেন। তাতে কোনও সমস্যা নেই।
এছাড়া লস্যি, জ্যুস এবং ডাল খান। এই সব কিন্তু শরীরকে সুস্থ রাখার কাজে একাই একশো।
তবে কিডনির অসুখ বা হার্টের অসুখ থাকলে বেশি জল খাবেন না। তাতে বিপদ হতে পারে। সুতরাং সাবধান হন।
তবে এই সময় ঠান্ডা জল খাবেন না। তাতে শরীরের হাল বিগড়ে যেতে পারে। সুতরাং সাবধান হয়ে যান।