20 APRIL, 2026
BY- Aajtak Bangla
স্নেক প্ল্যান্ট খুব কম যত্নেই ভালো থাকে, তবে জল দেওয়ার নিয়ম জানাটা জরুরি
এই গাছ বেশি জল পছন্দ করে না, অতিরিক্ত জলেই বেশিরভাগ সমস্যা হয়
গরমকালে ৭–১০ দিন অন্তর জল দিন, মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবেন
শীতকালে ১৫-২০ দিন অন্তর জল দিলেই যথেষ্ট, কারণ তখন গাছের বৃদ্ধি কম থাকে
বর্ষাকালে খুব সাবধানে জল দিন, মাটি ভিজে থাকলে একেবারেই জল দেবেন না
জল দেওয়ার আগে আঙুল দিয়ে মাটি পরীক্ষা করুন, উপরের ১-২ ইঞ্চি শুকনো থাকলে জল দিন
পাত্রে যেন ভালো ড্রেনেজ থাকে, জল জমে থাকলে শিকড় পচে যেতে পারে
সরাসরি পাতা ভিজিয়ে জল দেবেন না, মাটিতে ধীরে ধীরে জল দিন