13 July, 2026
BY- Aajtak Bangla
গাপ্পি মাছ লাইভবিয়ারার। অর্থাৎ ডিম নয়, সরাসরি বাচ্চা জন্ম দেয়, তাই বাড়িতেই সহজে ব্রিডিং সম্ভব।
একটি পুরুষ গাপ্পির সঙ্গে ২-৩টি স্ত্রী গাপ্পি রাখুন। এতে স্ত্রী মাছের উপর চাপ কম পড়ে এবং ব্রিডিং ভালো হয়।
২৪-২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও পরিষ্কার জল গাপ্পি মাছের প্রজননের জন্য সবচেয়ে উপযোগী।
গাছ রাখুন অ্যাকোরিয়ামে - জাভা মস, গাপ্পি গ্রাস বা অন্যান্য ঘন জলজ গাছ রাখলে বাচ্চারা সহজে লুকিয়ে থাকতে পারে।
ব্রাইন শ্রিম্প, ড্যাফনিয়া, ব্লাডওয়ার্ম ও ভালো মানের ফ্লেক ফুড খাওয়ালে স্ত্রী মাছ দ্রুত সুস্থ বাচ্চা দেয়।
গর্ভবতী স্ত্রী মাছ চিনবেন কীভাবে? পেট বড় হয়ে যায় এবং পেটের পিছনের অংশে কালো 'গ্র্যাভিড স্পট' স্পষ্ট দেখা যায়।
বড় গাপ্পি অনেক সময় নিজের বাচ্চাই খেয়ে ফেলে। তাই বাচ্চাগুলিকে আলাদা ব্রিডিং ট্যাঙ্কে বা নার্সারিতে রাখুন।
প্রতি সপ্তাহে ২০-৩০% জল পরিবর্তন করুন। পরিষ্কার জল বাচ্চার বৃদ্ধি ও সুস্থতার জন্য অত্যন্ত জরুরি।