BY- Aajtak Bangla

বাজার থেকে  ভালো ইলিশ মাছ  কিনবেন কীভাবে?

20 May, 2026

ইলিশ কিনতে গেলে আগে দেখুন চোখ — টাটকা ইলিশের চোখ স্বচ্ছ ও উজ্জ্বল হয়।

ফুলকা দেখে নিন ভালো করে — লালচে বা গোলাপি ফুলকা মানেই মাছ তুলনামূলক টাটকা।

রুপোলি ঝকঝকে রং থাকলে ভালো- উজ্জ্বল আঁশ ও চকচকে গা ভালো ইলিশের লক্ষণ।

পেট বেশি নরম হলে সতর্ক হন — অতিরিক্ত নরম বা ফাটা পেটের মাছ এড়িয়ে চলুন।

মাছের গায়ে চাপ দিন — চাপ দিলে দাগ বসে থাকলে বুঝবেন মাছ তাজা নয়।

গন্ধ শুঁকে নিন একবার — কড়া বা পচা গন্ধ থাকলে সেই ইলিশ না কেনাই ভালো। . ।

ওজন ও আকারেও নজর দিন — মাঝারি সাইজের ইলিশে স্বাদ ও তেলের পরিমাণ বেশি থাকে।

ডিমওয়ালা না সাধারণ, বুঝে কিনুন — রান্নার ধরন অনুযায়ী ইলিশ বেছে নিন।