BY- Aajtak Bangla

বাজার থেকে খাঁটি সরষের তেল কিনবেন কী ভাবে?

5 April 2026

রান্নায় সর্ষের তেল লাগেই। তাই সর্ষের তেলের চাহিদা রয়েছেই। 

সর্ষের তেল

বাজারে বিভিন্ন কোম্পানির সর্ষের তেল পাওয়া যায়। সেই মতো নিজের পছন্দের ব্র্যান্ডের সর্ষের তেল কিনে থাকেন সকলে। 

সর্ষের তেলের ব্র্যান্ড

তবে অনেক সময়ই বাজার থেকে কেনা সর্ষের তেল ভেজাল হয়।

কীভাবে বুঝবেন সর্ষের তেল খাঁটি না ভেজাল? সহজ ট্রিকস রইল...

সর্ষের তেল কিনে তা বোতলে ঢেলে ফ্রিজে রেখে দিন।

৩-৫ ঘণ্টা পর যদি দেখেন বোতলের তলায় ঘন কোনও তেল জমা হয়, তা হলে বুঝবেন তা ভেজাল।

ব্লটিং পেপারে কয়েক ফোঁটা সর্ষের তেল ফেলুন। যদি দেখেন ব্লটিং পেপারে গাঢ় কালচে ছোপ পড়ছে, তা হলে বুঝবেন তেল ভেজাল।

সর্ষের তেলে যদি হাল্কা, মিষ্টি সুগন্ধির মতো গন্ধ আসছে, তা হলে বুঝবেন ভেজাল মেশানো আছে।