03 May, 2026

BY- Aajtak Bangla

বাড়িতে কয়েন প্ল্যান্টের যত্ন নেবেন কীভাবে?

কয়েন প্ল্যান্ট ঘরের আলোতেই ভালো থাকে, সরাসরি রোদ এড়িয়ে চলুন।

সপ্তাহে ১-২ বার জল দিন, মাটি শুকালে তবেই জল দিন।

জল জমে থাকলে শিকড় পচে যেতে পারে, ড্রেনেজ ভালো রাখুন।

হালকা ও ঝুরঝুরে মাটি ব্যবহার করুন, ভারী মাটি এড়িয়ে চলুন।

মাঝেমধ্যে পাতায় জল স্প্রে করলে গাছ সতেজ থাকে।

 মাসে একবার তরল সার দিলে গাছ দ্রুত বাড়ে।

অতিরিক্ত ঠান্ডা বা গরম থেকে গাছকে দূরে রাখুন।

শুকনো বা হলুদ পাতা কেটে ফেলুন, এতে নতুন পাতা গজায়।