BY- Aajtak Bangla
এরিকা পাম ঘরের সৌন্দর্য বাড়ায়, সঠিক যত্ন নিলে গাছ থাকবে সবসময় সবুজ ও সতেজ
পরোক্ষ সূর্যালোক সবচেয়ে ভালো,সরাসরি রোদে রাখবেন না
জানালার পাশে রাখুন, পরোক্ষ আলো পেলে গাছ দ্রুত বাড়ে।
মাটি শুকিয়ে গেলে তবেই জল দিন, অতিরিক্ত জল দিলে শিকড় পচে যেতে পারে
১৮-৩০°C তাপমাত্রা আদর্শ, ঠান্ডা হাওয়া বা AC-এর সরাসরি সামনে রাখবেন না
ভাল ড্রেনেজযুক্ত মাটি ব্যবহার করুন, জল যেন জমে না থাকে
মাসে ১-২ বার লিকুইড ফার্টিলাইজার দিন, শীতকালে সার কম দিন
শুকনো বা হলুদ পাতা কেটে ফেলুন এতে নতুন পাতা দ্রুত গজাবে