03 June, 2026

BY- Aajtak Bangla

রাবার প্ল্যান্ট মরে যাচ্ছে? যত্ন নেবেন কীভাবে?

বাড়িতে রাবার প্ল্যান্টের যত্ন নেবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়

গরমকালে সপ্তাহে ২–৩ বার জল দিন, শীতকালে কম দিন। মাটি শুকিয়ে গেলে তবেই আবার জল দিন।

রাবার প্ল্যান্টকে উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলোযুক্ত স্থানে রাখুন

টবে যেন জল জমে না থাকে, তা নিশ্চিত করুন। পাতা নিয়মিত ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার রাখুন

মাসে একবার জৈব সার বা তরল সার ব্যবহার করতে পারেন

হঠাৎ জায়গা পরিবর্তন করলে গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে

পাতা হলুদ হয়ে গেলে জল দেওয়ার অভ্যাস চেক করুন। পোকামাকড় হলে নিম তেল স্প্রে ব্যবহার করতে পারেন।

সঠিক যত্ন নিলেই রাবার প্ল্যান্ট হবে ঘরের অন্যতম আকর্ষণ