14 FEBRUARY 2026
BY- Aajtak Bangla
বেগুন কার না পছন্দের। পো়া, ভর্তা, ভাজা সবই খেতে খাসা লাগে। এই বেগুন বাড়িতেই চাষ করে নিতে পারেন, কোনও ঝঞ্ঝাট ছাড়া।
তবে এই বেগুনই সারাবছর বাড়ি বসে খেতে পারেন। বাজার থেকে কিনতে হবে না। জেনে রাখুন বাড়িতে সারাবছর বেগুন চাষের সহজ পদ্ধতি।
সাধারণত পলি দোআঁশ মাটি ও এটেঁল দোআঁশ মাটিতে বেগুন চাষ ভালো হয়।
যে কোনও ১০-১২ ইঞ্চি ব্যাসের মাটির টব, প্লাস্টিকের গামলা বা প্লাস্টিকের ড্রাম অর্ধেক করে কেটে এতে চাষ করতে পারেন।
মাটি তৈরি করে ১০-১২ দিন ধরে জল ছেটাতে হবে। তারপর মাটি আবার ঝুরঝুরে করে নিন।
এবার এতে বেগুনের চারা রেখে দিন। এতে বালি, কমপোস্ট ও মাটি সমপরিমাণে মিশিয়ে চারা টবে লাগানোর উপযুক্ত হয়ে যায়।
বেগুনে পোকার আক্রমণ হয়, তাই কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হয়।
নার্সারি থেকে উপযুক্ত ব্যাকটেরিয়া এবং ছত্রাকনাশক কিনে স্প্রে করুন। এতে পোকা হবে না।
এই বেগুন বারো মাস চাষ করে খেতে পারবেন।