4 AUGUST, 2026

BY- Aajtak Bangla

৫ মিনিটেই কাটা যাবে গোটা মোচা, দুঁদে রাঁধুনির ট্রিকস

মোচা কাটা ঝক্কির কাজ, তাই অনেকেই আনতে চান না। তাই মোচা মাঝেমধ্যে খেতে চাইলে এই ট্রিকে কাটুন।

মোচা

মোচা ম্যাগনেসিয়ামের একটি উৎস যা মানসিক চাপ কমাতে সাহায্য করে।

ম্যাগনেসিয়াম

মোচা অ্যান্টিঅক্সিডেন্টগুলির একটি দুর্দান্ত উৎস যা সুস্থ কোষগুলির ক্ষতি করতে ফ্রি র‍্যাডিকেলগুলিকে প্রতিরোধ করে। তবে মোচা ছাড়ানো আর কাটার ভয়ে অনেকে রান্না করেন না। কারণ এটি সময়সাপেক্ষ।

অ্যান্টিঅক্সিডেন্ট

অনেকে জানেনই না, মোচা ছাড়াতে মাত্র ১০ মিনিটে সময় লাগে। কী সেই পদ্ধতি?

১০ মিনিট

মোচা কাটার আগে সবার প্রথমে হাতে সর্ষের তেল মাখুন, তাহলে হাত কালো হবে না। তারপর ফটাফট ফুলগুলি ছাড়িয়ে একজায়গায় রাখুন।

সর্ষের তেল

এরপর একগোছা মোচার ফুল নিয়ে নীচে ও ওপরে চাপ দিলেই ওপরের সাদা পাপড়ি ও ভিতরের মোটা বোটাটি বের করে নিতে হবে। এই কাজটি করতে খুব বেশি হলে ৫ মিনিট সময় লাগবে।

মোচার ফুল

তারপর একটি ছুরি দিয়ে তা টুকরো টুকরো করে কেটে নিন।

কেটে নিন

গোটা মোচাটিই এভাবে কাটতে হবে। তাহলে ১০ মিনিটে গোটা মোচা কেটে ফেলবেন কোনও ঝক্কি ছাড়াই।

এভাবে কাটতে হবে

মোচা কাটার পর হাত কালো হয়ে গেলে দাগ এড়াতে লেবু জলেও হাত ডুবিয়ে রাখতে পারেন।

লেবু জল