BY- Aajtak Bangla
21 July, 2026
বর্ষা হাজির। বাজার জুড়ে ইলিশের রমরমা। ভাজা থেকে ভাপা- সবের গন্ধ হেঁশেলে।
বেগুন দিয়ে, কচু দিয়ে, সর্ষে বাটা, ভাপা- একটা নাম শুনলে কতগুলো জিনিস মনে পড়ে যায়। কোনটা ছেড়ে কোনটা খাই মনে হয়।
বাংলার রূপোলি শস্য বলে কথা! আর বর্ষাকালে বাঙালির ঘরে ইলিশ আসবে না এটা হতে পারে না।
আর যদি সেটা ডিমওয়ালা ইলিশ হয়, তাহলে তো সোনায় সোহাগা।
কিন্তু কী করে চিনবেন কোন ইলিশ ডিমে ভর্তি। রইল ডিমওয়ালা ইলিশ চেনার দারুণ উপায়।
ডিমওয়ালা ইলিশের পেটমোটা হয়। আকারে চ্যাপ্টা হয়ে থাকে।
এছাড়া ডিমওয়ালা ইলিশের পেট টিপলেই মাছের পায়ুর ছিদ্র দিয়ে ডিম বেরিয়ে আসবে।
অন্যদিকে, ডিম ছাড়া মাছের পেট আলগা বা ঢিলা থাকে।
ইলিশের ডিম পাড়ার মরশুম হচ্ছে অগাস্ট মাস। এমন সময়ই তারা ডিম পাড়ে। অক্টোবর পর্যন্ত বাজারে পাবেন ডিম ভর্তি ইলিশ মাছ।