30 JAN 2026

BY- Aajtak Bangla

কিছুতেই ফুলছে না লুচি? সঠিক কায়দাটা জানুন

গরম গরম ফুলকো লুচি খেতে ভালোবাসে না, এমন বাঙালি খুঁজে পাওয়া যায় না। জলখাবার হোক কিংবা ডিনার, গরম ফুলকো লুচি দেখলে লোভ সামলাতে পারেন না অনেকেই।

তবে লুচি না ফুললে ঠিক জমে না। ফুলকো লুচি খাওয়ার মজাটাই আলাদা।

ফুলকো লুচি বানানো কিন্তু মোটে সহজ কাজ নয়। অনেকেই লুচি ভাজেন কিন্তু ফোলে না। ফলে সঠিক কায়দাটা জানা অবশ্যই জরুরি।

এমন একটি পদ্ধতি রয়েছে, যা ঘরে ঘরে জেনে রাখা প্রয়োজন। তবেই অতিথি এলে ফুলকো লুচি খাওয়াতে পারবেন। 

ময়দা মাখার সময়ে এক চিমটে বেকিং সোডা মেশান। এতে লুচি ফুলবেই ফুলবে। 

ময়দা মাখার সময়ে টকদই মিশয়ে মাখলেও লুচি ফোলে। 

ময়দা মাখার সময়ে তেল সামান্যই ব্যবহার করুন। তারপর লেচি পাকিয়ে ভাল করে বেলুন। লুচি ফুলবেই।

কিন্তু খবরদার ময়দা মাখার সঙ্গে সঙ্গেই লুচি ভাজবেন না। ময়দা মাখার আধ ঘণ্টা বাদে লুচি ভাজলে ফুলকো হবে।