23 FEB 2026

BY- Aajtak Bangla

বাপ বাপ বলে পালাবে টিকটিকি, জেনে নিন টোটকা

অনেকের বাড়িতেই ভরে ভরে রয়েছে টিকটিকি। আর সেটা কোনও ভাল কথা নয়। এর জন্য একাধিক সমস্যায় পড়তে হয়।

তাই অনেকেই টিকটিকি থেকে মুক্তি পেতে চান। আর সেই পথ দেখালাম আমরা। আসুন জেনে নেওয়া যাক। 

এক্ষেত্রে গোলমরিচ গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে নিন। তারপর যেখানে টিকটিকি আসে, সেখানে ছড়িয়ে দিন।

আপনি চাইলে লাল লঙ্কাও জলে মিশিয়ে নিতে পারেন। সেটাও ছড়িয়ে দিতে পারেন টিকটিকি আসার জায়গায়।

যেখানে যেখানে টিকটিকি আসে, সেখানে পেঁয়াজ এবং রসুন রেখে দিন। তাহলেই কাজ হবে। 

ডিমের খোলায় থাকে সালফার। এর গন্ধ সহ্য করতে পারে না টিকটিকি। তাই এটাও নির্দিষ্ট জায়গায় রাখুন।

ন্যাপথলিন রাখতে পারেন টিকটিকি যাতায়াতের জায়গায়। দেখবেন টিকটিকি পালাবে। 

ময়ূরের পালক ঝুলিয়ে রাখুন। এগুলিকে ভয় পায় টিকটিকি। তাই ময়ূর পালক ঝোলালেই টিকটিকি থেকে মুক্তি মিলবে।

জলে অল্প পরিমাণে ফিনাইল মিশিয়ে নিন। সেটাও স্প্রে করুন। তাহলেও দেখবেন কাজ হবে।