9 MARCH, 2026

BY- Aajtak Bangla

পিঁপড়ে পালাবে বাপ বাপ বলে, জানুন ঘরোয়া টিপস

গরম বাড়ছে। এই সময় অনেকের ঘরেই খুব পিঁপড়ে হয়। তাই তাঁরা সমস্যায় পড়েন। 

যদিও খুব সহজেই আপনি পিঁপড়ে তাড়াতে পারেন। এটি তাড়ানোর কয়েকটি ঘরোয়া কৌশল রয়েছে। 

সমপরিমাণে ভিনিগার এবং জল নিন। সেটি ভাল করে মিশিয়ে নিয়ে স্প্রে করুন। তাতেই পিঁপড়ে থেকে মুক্তি মিলবে। 

যেখান দিয়ে পিঁপড়ে যায়, সেখানে লেবুর রস দিন। এছাড়া লেবুর খোসা ফেলে দিতে পারেন। তাতেও লাভ হবে।

জলে মিশিয়ে দিন নুন। সেই জল স্প্রে করুন। এই মিশ্রণও সমস্যা দূর করবে। 

লবঙ্গ, দারুচিনি এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন। তারপর ছড়িয়ে দিন নির্দিষ্ট জায়গায়। তাতেই কাজ হবে। 

বোরিক অ্যাসিড মিশিয়ে নিন জলে। তাহলেই পিঁপড়ের সমস্যা মিটে যাবে।

নিম তেল মিশিয়ে নিন জলে। সেটা স্প্রে করুন। পিঁপড়ে চলে যাবে।