21 FEB 2026

BY- Aajtak Bangla

হেঁচকি শুরু হলে থামেই না? এই টোটকা কাজে দেবে

খেতে খেতে অনেকেই হেঁচকির সমস্যায় ভোগেন।

একবার হেঁচকি শুরু হলে থামতে চায় না। 

হেঁচকি হলে অস্বস্তি হয় শরীরে। 

সহজেই হেঁচকি বন্ধ করতে পারবেন। জেনে নিন...

১ চামচ নুন বা চিনি মিশিয়ে জল খেলেই থামবে হেঁচকি। ।

হেঁচকি হলে সঙ্গে সঙ্গে জিভের ডগায় লেবু বা ভিনিগার রাখুন। কাজ দেবে।

দুই কানে আঙুল ঢুকিয়ে কিছুক্ষণ রাখুন। এতেও হেঁচকি বন্ধ হবে।

তবে বার বার হেঁচকি হলে চিকিৎসকের পরামর্শ নিন।।