9 Oct, 2026

BY- Aajtak Bangla

শীতে গাঁদা ফুল পেতে এখনই গাছ লাগান, যত্ন নেবেন কীভাবে?

শীতে গাঁদা ফুলে ভরে উঠুক আপনার ছাদ বা বারান্দা!

শীতের মরশুমে গাঁদা ফুল পেতে এখনই গাছ লাগানোর প্রস্তুতি নিন।

 নার্সারি থেকে সুস্থ চারা কিনে টবে বসাতে পারেন।

গাছের জন্য এমন টব বেছে নিন, যাতে জল বেরনোর ব্যবস্থা থাকে।

ঝুরঝুরে মাটি, জৈব সার ও পর্যাপ্ত আলো গাঁদা গাছের বৃদ্ধিতে সাহায্য করে।

প্রতিদিন অন্তত ৫-৬ ঘণ্টা রোদ পায়, এমন জায়গায় টব রাখুন।

মাটির উপরিভাগ শুকিয়ে এলে তবেই গাছে জল দিন।

গাছের ডগা ছেঁটে দিলে শাখা বাড়তে এবং বেশি ফুল ধরতে সাহায্য করতে পারে।