BY- Aajtak Bangla
এই ভুলগুলি করলে গাছ বাঁচে না, টিপস দিলেন ফুলচাষী
4 October 2025
গাছ এনে বসালেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতে তা মরে গেল।
অনেকেরই এই অভিজ্ঞতা রয়েছে। আশাহত হয়ে গাছ করাই ছেড়ে দেন।
কিন্তু সহজ কিছু নিয়ম মানলেই গাছ বাঁচানো যাবে। জেনে নিন এক নজরে।
গাছের গোড়ায় যেন একেবারেই জল না জমে। মাটি ভেজা থাকলে শেকড় পচে যায়।
মাটি ভিজে থাকা অবস্থায় জল দেবেন না। মাটি সম্পূর্ণ শুকনো হলে তবেই জল দেবেন।
মাটির গুণমানেও নজর দিন। উর্বর, ভাল সার না হলে গাছ বাঁচবে না। নার্সারি থেকে মাটি কিনুন বা নিজে বানান।
রোদ না পেলে বেশিরভাগ গাছই হবে না। বেঁচে থাকবে, কিন্তু ফুল ফুটবে না।
অতিরিক্ত সার দেবেন না। সারের তেজে গাছের পাতা জ্বলে যেতে পারে।
মাটির টবে গাছ বসাবেন। প্লাস্টিকের টব বা পলিথিনের প্যাকেটে গোড়া দ্রুত পচে যায়।
Related Stories
এভাবে বানান বিহারি স্টাইলে আলু চোখা, গন্ধতেই খিদে পাবে
কারির জন্য ডিম এভাবে ভাজুন, কয়েকগুণ স্বাদ বাড়বে ঝোলের
পারফেক্ট হবে বাড়ির চা, কতটা দুধ আর জল দেবেন?
বাড়িতে বনসাই তৈরি করবেন কী করে?