1 December 2025
BY- Aajtak Bangla
এই ভুলগুলি করলে গাছ বাঁচে না, টিপস দিলেন ফুলচাষী
গাছ এনে বসালেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতে তা মরে গেল।
অনেকেরই এই অভিজ্ঞতা রয়েছে। আশাহত হয়ে গাছ করাই ছেড়ে দেন।
কিন্তু সহজ কিছু নিয়ম মানলেই গাছ বাঁচানো যাবে। জেনে নিন এক নজরে।
গাছের গোড়ায় যেন একেবারেই জল না জমে। মাটি ভেজা থাকলে শেকড় পচে যায়।
মাটি ভিজে থাকা অবস্থায় জল দেবেন না। মাটি সম্পূর্ণ শুকনো হলে তবেই জল দেবেন।
মাটির গুণমানেও নজর দিন। উর্বর, ভাল সার না হলে গাছ বাঁচবে না। নার্সারি থেকে মাটি কিনুন বা নিজে বানান।
রোদ না পেলে বেশিরভাগ গাছই হবে না। বেঁচে থাকবে, কিন্তু ফুল ফুটবে না।
অতিরিক্ত সার দেবেন না। সারের তেজে গাছের পাতা জ্বলে যেতে পারে।
মাটির টবে গাছ বসাবেন। প্লাস্টিকের টব বা পলিথিনের প্যাকেটে গোড়া দ্রুত পচে যায়।
Related Stories
জিরে আলু: রুটি বা লুচি-পরোটার সঙ্গে সেরা তরকারি
চা ভাল হয় না সবার হাতে, কতক্ষণ ফোটালে পাবেন সেরার সেরা দুধ চা?
পেঁয়াজ আর খাসি কষতে হবে একসঙ্গে, মাটনের খাঁটি বাঙাল রেসিপি
পটল খেলেই পটল তুলবেন, এরা ভুলেও খাবেন না