BY- Aajtak Bangla
এই ভুলগুলি করলে গাছ বাঁচে না, টিপস দিলেন ফুলচাষী
16 January 2026
গাছ এনে বসালেন। কিন্তু কয়েকদিন যেতে না যেতে তা মরে গেল।
অনেকেরই এই অভিজ্ঞতা রয়েছে। আশাহত হয়ে গাছ করাই ছেড়ে দেন।
কিন্তু সহজ কিছু নিয়ম মানলেই গাছ বাঁচানো যাবে। জেনে নিন এক নজরে।
গাছের গোড়ায় যেন একেবারেই জল না জমে। মাটি ভেজা থাকলে শেকড় পচে যায়।
মাটি ভিজে থাকা অবস্থায় জল দেবেন না। মাটি সম্পূর্ণ শুকনো হলে তবেই জল দেবেন।
মাটির গুণমানেও নজর দিন। উর্বর, ভাল সার না হলে গাছ বাঁচবে না। নার্সারি থেকে মাটি কিনুন বা নিজে বানান।
রোদ না পেলে বেশিরভাগ গাছই হবে না। বেঁচে থাকবে, কিন্তু ফুল ফুটবে না।
অতিরিক্ত সার দেবেন না। সারের তেজে গাছের পাতা জ্বলে যেতে পারে।
মাটির টবে গাছ বসাবেন। প্লাস্টিকের টব বা পলিথিনের প্যাকেটে গোড়া দ্রুত পচে যায়।
Related Stories
এভাবে পেঁয়াজ পোস্ত বানালেই হবে সেরা, রইল ঘটি বাড়ির রেসিপি
সলিড পিসও হবে নরম, চিকেন রান্নার আগে এই টিপসটা জেনে নিন
মুগ ডালে কোন সময় মাছের মাথা দিলে হয় বেশি টেস্টি? রইল টিপস
বাড়ির শুক্তো হবে অনুষ্ঠান বাড়ির মতোই, করতে হবে এই ছোট্ট কাজ