BY- Aajtak Bangla

পদ্মার খাঁটি ইলিশ চিনবেন কীভাবে? ঠকতে না চাইলে জানুন

15  September, 2026

পদ্মার ইলিশের স্বাদ অনন্য। তাই অনেকেই চান পদ্মার ইলিশ খেতে। সেই মতো দোকানে গিয়ে গ্যাঁটের কড়ি খসিয়ে কিনে আনেন মাছ। তবে শুধু দোকানদের উপর ভরসা করে পদ্মার ইলিশ কিনলে ঠকবেন।

তাই ঝটপট পদ্মার ইলিশ কীভাবে চিনবেন, সেটা জেনে নিন। তাহলেই কাজ হবে। ঠকবেন না। 

বিশেষজ্ঞরা বলেন,  পদ্মার খাঁটি ইলিশের পেটের দিকটা বেশ চওড়া হয়। এটা মোটা আকারের হয়। আর মাথা ও লেজের দিকটা সরু হয়।

আবার এই মাছের ঘাড় মোটা এবং পিঠের দিকটা চওড়া হয়। তাই এই দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে। 

এছাড়া পদ্মার ইলিশের লেজ ইংরেজি 'V' অক্ষরের চেরা হয়। তাই এই দিকটাতেও নজর দিন। 

আবার পদ্মার ইলিশের গায়ের রং হয় রুপোলি। এর উপর আলো পড়লে হালকা গোলাপি বা সোনালী রঙের আভা দেখা যায়। 

পদ্মার ইলিশের চোখ একদম পরিষ্কার ও উজ্জ্বল হয়ে থাকে। তাই ইলিশের চোখের দিকে অবশ্যই নজর দিতে হবে।

এই মাছের কানকোর দিকে নজর দিন। এটা টকটকে লাল রঙের হবে। তবে মাছ বাসি হলে সেটা বাদামি রঙের হতে পারে। তাই পদ্মার ইলিশ কেনার সময় এই দিকগুলিতে নজর দিন।