20 JANUARY 2026

BY- Aajtak Bangla

ফরম্যালিন মেশানো  বাসি মাছ, চিনিয়ে দেবে এই পতঙ্গ; টিপস

বাসি পচা, গলা মাছ কিনে বাড়ি আনবেন বুঝতেও পারবেন না। কারণ, ফরম্যালিন মিশিয়ে বাজারে মাছ বিক্রি হয়। যা চোখে দেখে চিনতে পারবেন না।

পাতে এক পিস মাছ না পড়লে বাঙালির পেট ভরলেও মন ভরে না। এদিকে বিষে ভরা মাছ ঘরে আনছেন টাটকা ভেবে এটা কি খেয়াল করে দেখেছেন? মাছ ব্যবসায়ীরা, আড়তদাররা অধিকাংশ মাছে ফরম্যালিন মেশান। কীকরে চিনবেন ফরম্যালিন দেওয়া মাছ? চিনিয়ে দেবে মাছি। কীভাবে? ট্রিক শিখে নিন।

টাটকা মাছের কানকো কখনও টকটকে লাল হবে না। লাল হলে বুঝবেন মাছ বাসি, এতে লাল রং করা আছে।

যদি দেখেন মাছের লেজ কোঁচকানো, কুঁকড়ে গিয়েছে তবে বুঝতে হবে মাছটা বাসি। টাটকা মাছের লেজ টানটান থাকবে। যদিও মাছের লেজগুলো কেটে রাখেন মাছ ব্যবসায়ীরা।

যদি মাছ ভাল থাকে তবে চোখ পরিষ্কার থাকবে। নয়তো ঘোলাটে হয়ে যাবে।

যদি মাছ ধরে দেখেন তা রাবারের মতো, তবে বুধবেন এতে ফরম্যালিন মেশানো।

টাটকা মাছে মেছো গন্ধ থাকে না। এই গন্ধটা আসে যখন মাছে পচন ধরে অর্থাৎ বাসি মাছে। তবে ফরম্যালিন মেশানো থাকলে গন্ধে কোনও ফারাক পাওয়া যাবে না। সেক্ষেত্রে কীকরে চিনবেন?

ফরম্যালিন মেশানো মাছে মাছি কম বসে। টাটকা-বাসি সব মাছেই মাছি বসে। কিন্তু মাছি বসছে মানে সেই মাছে কোনও রাসায়নিক মেশানো নেই।

এগুলি জেনে রেখে ফরম্যালিন দেওয়া মাছ সহজেই চিনুন। নিজেকে ও পরিবারকে ক্যান্সারের মতো রোগ থেকে বাঁচান।