02 OCTOBER 2026

BY- Aajtak Bangla

তাজা ইলিশ চেনার ৫ টেকনিক, হিমঘরের মাছ কিনে ঠকবেন না

বাঙালি মানেই ইলিশের প্রেমী। তারপরও আমাদের মধ্যে অনেকেই ভাল ইলিশ চেনেন না। তাঁরা জানেন না কোন ইলিশটা তাজা। বরং হিমঘরের মাছ কিনে ঠকে যান।

আসলে তাজা ইলিশ অত্যন্ত সুস্বাদু হয়। এটি পুষ্টিকরও বটে। তাই তাজা ইলিশ কেনাটাই বুদ্ধিমানের কাজ।

এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে চিনে নেবেন তাজা ইলিশ? আসুন জেনে নেওয়া যাক। 

আসলে টাটকা ইলিশের চোখ একদম পরিষ্কার হয়। এর চোখ উজ্জ্বল ও স্বচ্ছ হয়। অন্যদিকে চালানি ইলিশের চোখ ঘোলাটে হয়ে থাকে।

টাটকা ইলিশের কানকো টকটকে লাল বা গোলাপি রঙের হয়ে থাকে। অন্যদিকে হিমঘরের মাছের কানকো ধূসর বা বাদামি হয়।

টাটকা ইলিশের পেট শক্ত ও টানটান থাকে। নরম হয় না। এটাও মাথায় রাখুন। 

তাজা ইলিশের গায়ের রং উজ্জ্বল রুপালি হয়ে থাকে। গায়ে হালকা গোলাপি বা লালচে আভা থাকে।

তাজা ইলিশ থেকে এর মিষ্টি গন্ধ বেরয়। হিমঘরের মাছে সেটা থাকে না।