03 OCTOBER 2026

BY- Aajtak Bangla

কীভাবে চিনবেন সুস্বাদু ইলিশ? জানুন ৫ মোক্ষম টিপস

এখনও বাজারে রয়েছে ইলিশ। কিন্তু কোন ইলিশ খেতে সবথেকে ভাল? এই বিষয়টা অনেকেই জানেন না। আর সেটাই সমস্যার বিষয়।

যদিও বিশেষজ্ঞরা বলেন টেস্টি ইলিশ চেনা খুবই সহজ। শুধু সঠিক উপায়টা জানতে হবে। আর এই নিবন্ধে টেস্টি ইলিশ চেনার ৫ টিপস দেওয়া হল। 

ইলিশের ওজন সবার প্রথমে ওজনটা মাথায় রাখুন। ১ থেকে ১.৫ কেজি ইলিশ খেতে সবথেকে ভাল হয়। এর থেকে বড় বা ছোট মাছ খেতে তেমন সুস্বাদু নয়।

ইলিশের আকার সুস্বাদু ইলিশের আকার পটলের মতো হয়। মাথা ও লেজ সরু হয়। পেট মোটা ও চড়াও হয়। 

কানকো ইলিশের কানকো চেক করুন। সেটা লাল হলে মাছটা তাজা। এই মাছ খেতে দারুণ। 

চোখ সুস্বাদু ইলিশের চোখ হবে স্বচ্ছ। অস্বচ্ছ চোখের ইলিশ পুরনো হয়। সেটা খেতে তেমন একটা ভাল নয়। 

ডিম দেখুন ইলিশের ডিম রয়েছে কি না, সেটা দেখতে হবে। ডিম থাকলে ইলিশের স্বাদ কমে। কারণ, ডিম আসার পর ইলিশের চর্বি কমে যায়। 

বোনাস টিপস ইলিশ কেনার সময় নদীর মাছ কিনুন। সেটা বেশি টেস্টি। সমুদ্রের মাছ তেমন একটা সুস্বাদু হয় না।