20 AUGUST, 2026

BY- Aajtak Bangla

ইলিশ টেস্টি হবে না বুঝবেন ৩ ট্রিকেই, মাছওয়ালারা ঠকাতে পারবেন না

বাজার থেকে মাছ কিনে আনেন ইলিশ ভেবে। খেতে গেলে স্বাদ পান না। মানে নকল ইলিশ কিনে এনেছেন।

নকল ইলিশ

কিন্তু বাজারে ইলিশের নামে সার্ডিন, চন্দনা, খয়রা বিক্রি হয়ে যাচ্ছে। এদিকে টাকা দিয়ে নকল ইলিশ কিনে বাড়ি ঢুকছেন।

সার্ডিন, চন্দনা

হুবহু একই দেখতে কিন্তু ইলিশ নয় , এই মাছগুলির মধ্যে রয়েছে পানসা, খয়রা, চৌক্কা ও সাগর, চাপিলার মতো মাছও।  এটা চিনতে আসল ইলিশ কেমন দেখতে হয় চিনে নিন। 

আসল ইলিশ

এই মাছগুলি সামুদ্রিক মাছ। তবে দেখবেন এইসব মাছ ইলিশের চেয়ে চওড়া কম। ছোট ইলিশ ভেবে কিনে আনবেন না যেন।

সামুদ্রিক মাছ

এই ধরনের মাছের চোখের আকার ইলিশের তুলনায় বড়। তবে এই মাছের স্বাদ-গন্ধ একেবারেই ইলিশের মতো নয়।

চোখের আকার

চন্দনা মাছের বুকের কাঁটা ৩০টিরও কম থাকে।  লেজ পাখনাও তুলনামূলক ছোট হয়, নীচের চোয়াল বড়।

চন্দনা মাছ

খয়রা মাছ বেশি ফোলা, প্রশস্ত এবং ইলিশের তুলনায় পাতলা হয়। অন্যদিকে ইলিশ দু'দিকেই সমানভাবে উত্তল ও মোটা।

খয়রা মাছ

আবার সার্ডিন মাছ লম্বায় ছোটো হয়। সার্ডিনের চোখের আকৃতি তুলনামূলকভাবে বড়। ইলিশ মাছের চোখের আকৃতি তুলনামূলকভাবে ছোট হয়। এই ফারাকগুলি জেনে গেলে আর ইলিশ কিনে ঠকবেন না। আসল ইলিশ নিয়েই বাড়ি ফিরবেন।

সার্ডিন মাছ