6 September, 2026
BY- Aajtak Bangla
রেস্তোরাঁয় রেস্তোরাঁয় হানা। বেরিয়ে আসছে পচা, মাংস। কীভাবে চিনবেন পচা মাংস।
এখন তো আবার অনলাইনেও মেলে ফ্রোজেন মাংস। সেখানেও তো বিপদ থাকতে পারে। বাসি মাংস চেনার উপায় জানুন।
মাংসের রং: টাটকা হলে কাঁচা মাংসের রং হবে হালকা গোলাপি বা লালচে। বাসি হলে রং কালচে, ধূসর বা বাদামি। ম্যাঙ্গানিজ।
মাংসের গন্ধ: ফ্রোজেন মাংসের প্যাকেট খোলার পর ঝাঁঝালো গন্ধ বের হলে সাবধান।
হাত দিয়ে দেখা: মাংসের গায়ে হাত দিন। আঠালো মনে হলে ব্যাক্টেরিয়ার সংক্রমণ শুরু হয়েছে।
টাটকা মাংসে আঙুল দিয়ে চাপ দিলে নরম থাকে। বাসি বা দীর্ঘদিন রাখা মাংস শক্ত।
মাংস ধোয়া: মাংস ধোয়ার জল বেশি ঘোলাটে বা ফেনা যুক্ত হলে বুঝবেন সেই মাংসে রাসায়নিক আছে।
রাসায়নিক মেশানো: মাংস টাটকা দেখাতে বা দীর্ঘস্থায়ী করতে ফরমালিন বা সোডিয়াম নাইট্রাইটের মতো রাসায়নিক দেওয়া হয়।
অস্বাভাবিক টকটকে লাল, ধোয়ার পরেও রং না গেলে বুঝুন নাইট্রাইট মেশানো।
রাসায়নিক মেশানো মাংস সেদ্ধ হতে সময় নেয়। রান্নার পরেও স্বাদ থাকে না।