4 SEPTEMBR, 2026
BY- Aajtak Bangla
বর্ষা মানেই ইলিশের মরসুম। তাই এই সময় অনেকেই নিয়মিত ইলিশ কিনছেন।
আর সাগরের ইলিশের থেকে গঙ্গার ইলিশের স্বাদ বেশ ভাল। তাই এই ইলিশের আলাদা চাহিদা রয়েছে।
তবে অনেকেই গঙ্গার ইলিশ চেনেন না। সেই কারণে ঠকে যান।
তবে এই সমস্যার একটা সহজ সমাধান রয়েছে। এক্ষেত্রে খুব সহজেই চিনে নিন গঙ্গার ইলিশ।
বিশেষজ্ঞরা বলেন, গঙ্গার খাঁটি ইলিশের রং হয় রূপোলি। সেই সঙ্গে শরীরের উপর হালকা সোনালি রং থাকে। তাই এটার দিকে নজর দিন।
গঙ্গার ইলিশ সাধারণত একটু পটল চেরা আকৃতির হয়ে থাকে। এর পেটের দিকটা চওড়া হয়।
গঙ্গার ইলিশের চোখ হয় পরিষ্কার। চোখের ভিতরে লালচে এবং গোলাপি আভা থাকে।
গঙ্গার ইলিশের লেজ মাঝখান দিয়ে কাটা হয়। এটা ইংরেজি V এর মতো দেখতে হয়।
এই ইলিশের আঁশ খুব বড় হয় না। আর এটা রুপোলি রঙের হয়ে থাকে।