26 OCTOBER 2026

BY- Aajtak Bangla

 নদীর ইলিশ চিনবেন কীভবে? ৫ সেরা টিপস

ইলিশ তো নিয়মিত খান। তবে নদীর ইলিশ চেনেন কি? না চেনা থাকলে যে এই নিবন্ধটি পড়তেই হবে। 

আসলে নদীর ইলিশ অনেক বেশি সুস্বাদু। সমুদ্রের ইলিশ এর ধারেকাছেও আসে না। তাই নদীর ইলিশ চিনে নেওয়া জরুরি। 

এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে চিনে নেবেন নদীর ইলিশ? জেনে নিন ৫ টিপস। 

নদীর ইলিশ সাধারণত একটু চওড়া হয়। এগুলি পটলচেরা আকৃতির হয়। পেটের দিকটা হয় মোটা। 

নদীর ইলিশ সাধারণত চ্যাপ্টা আকারের হয়। মাথা হয় ছোট। 

নদীর ইলিশের ত্বক দেখলেই চেনা যায়। এটা অতিরিক্ত চকচকে ও উজ্জ্বল হয়ে থাকে। 

নদীর ইলিশের চোখ হয় স্বচ্ছ। হালকা লালচে আভাও থাকে। 

আর একটা বিষয়, নদীর ইলিশের কানকো হয় লাল। ফ্যাকাসে হয় না। তাই এবার থেকে এই দিকগুলি মাথায় রেখেই নদীর ইলিশ কিনুন।