BY- Aajtak Bangla
14 September, 2026
বর্ষা এখনও চলছে। বাজারে রয়েছে ইলিশ। নিয়মিত ঘরেও আসছে সোনালী শস্য। কিন্তু প্রায়দিন ইলিশ কিনলেও অনেকেই চিনতে পারেন না সুস্বাদু নদীর ইলিশ।
কেন নদীর ইলিশ খাবেন? আসলে নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু। এই মাছ প্ল্যাঙ্কটন খায়। তাই এই ইলিশ খেতে ভাল হয়। এই মাছ তেল তেলেও হয়।
কিন্তু মাথায় রাখতে হবে, নদীর আর সমুদ্রের ইলিশের মধ্যে ফারাক করা চাট্টিখানি কথা নয়। তাই এই প্রতিবেদন থেকেই নদীর ইলিশ চেনার ৫ সহজ পদ্ধতি জেনে নিন।
টিপস ১ নদীর ইলিশ সাধারণত চ্যাপ্টা আকারের হয়। এদের পেট হয় মোটা। অন্যদিকে সমুদ্রের ইলিশ সরু ও লম্বা হয়ে থাকে।
টিপস ২ নদীর ইলিশের মাথা ছোট আকারের। মাথাটা চ্যাপ্টা হয়ে থাকে।
টিপস ৩ এছাড়া নদীর ইলিশের রং অনেক উজ্জ্বল হয়। এটা পুরো রুপোলি রঙের হয়ে থাকে।
টিপস ৪ নদীর ইলিশের পেটের কাছে লালচে একটা আভা থাকে। আর এই মাছের পিঠের দিকটা কালচে হয় না।
টিপস ৫ আর সবথেকে বড় কথা নদীর ইলিশের চোখ হয় স্বচ্ছ। এর কানকো টকটকে লাল হয়ে থাকে।