BY- Aajtak Bangla
7 September, 2026
ইলিশের ডিম খেতে কে না ভালোবাসেন। কিন্তু সব ইলিশের পেটে ডিম থাকে না। তাহলে ডিম আছে সেটা গোটা ইলিশ দেখে কীভাবে বুঝবেন?
পেটটা একটু বেশি ভরাট ও গোল দেখাচ্ছে কি না দেখুন
পেটের নিচের অংশ স্বাভাবিকের তুলনায় কিছুটা ভারী মনে হতে পারে
আঙুল দিয়ে খুব হালকা চাপ দিলে পেট শক্ত ও টানটান লাগতে পারে
পেটের গঠন ভালো করে দেখুন, অস্বাভাবিকভাবে চ্যাপ্টা হলে সন্দেহ করুন
মাছের শরীরের তুলনায় পেটের অংশ কিছুটা মোটা হলে নজর দিন
গিলস বা ফুলকা দেখুন, টাটকা ইলিশে তা উজ্জ্বল ও লালচে থাকে
পেটের কাছে অতিরিক্ত নরমভাব বা অস্বাভাবিক ফোলা থাকলে এড়িয়ে চলুন
বিক্রেতার কথায় শুধু ভরসা না করে মাছটি নিজে ভালো করে পরীক্ষা করুন