16 June, 2026
BY- Aajtak Bangla
অ্যাকোরিয়ামের জল ঝকঝকে রাখতে ভালো মানের ফিল্টার ব্যবহার করুন।
সপ্তাহে একবার ২০-৩০ শতাংশ জল পরিবর্তন করুন।
মাছকে প্রয়োজনের বেশি খাবার দেবেন না, এতে জল দ্রুত নোংরা হয়।
ট্যাঙ্কের তলায় জমে থাকা ময়লা নিয়মিত সাইফন দিয়ে পরিষ্কার করুন।
মৃত পাতা বা পচা উদ্ভিদ দ্রুত অ্যাকোরিয়াম থেকে সরিয়ে ফেলুন।
পর্যাপ্ত সংখ্যক উপকারী ব্যাকটেরিয়া গড়ে তুলতে ট্যাঙ্ক সাইক্লিং করুন।
অতিরিক্ত মাছ রাখবেন না, এতে জলের মান দ্রুত খারাপ হয়।
শৈবাল (Algae) বেশি হলে আলো জ্বালানোর সময় কমিয়ে দিন।