25 APRIL, 2026
BY- Aajtak Bangla
মানি প্ল্যান্ট খুব সহজে বেড়ে ওঠে, তবে যত্ন দরকার। সঠিক পরিচর্যায় বছরের পর বছর টিকে থাকে গাছ।
পরোক্ষ সূর্যালোক মানি প্ল্যান্টের জন্য সবচেয়ে ভালো। কড়া রোদে রাখলে পাতা হলুদ হয়ে যেতে পারে।
মাটি শুকোলে তবেই জল দিন, অতিরিক্ত জল নয়। বেশি জল দিলে শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে।
ভালো ড্রেনেজযুক্ত টবে গাছ লাগান। টবে জল জমে থাকলে গাছ দ্রুত নষ্ট হতে পারে।
মাঝে মাঝে পাতায় জল স্প্রে করুন। এতে পাতা সতেজ থাকে ও ধুলোও পরিষ্কার হয়।
শুকনো বা হলুদ পাতা নিয়মিত ছেঁটে ফেলুন। এতে নতুন পাতা গজায় এবং গাছ সুস্থ থাকে।
মাসে একবার হালকা জৈব সার দিতে পারেন। এতে গাছের বৃদ্ধি দ্রুত হয়।
জলে রাখলে নির্দিষ্ট সময় পর জল বদলান। পরিষ্কার জল মানি প্ল্যান্টকে দীর্ঘদিন ভালো রাখে।