BY- Aajtak Bangla
12 JANUARY 2026
প্রায় সকলেই নিজেদের প্রিয় জামাকাপড় নতুনের মতো রাখতে চায় দীর্ঘদিন।
একই কাপড় দীর্ঘদিন ব্যবহার করলে সময় এবং অর্থ সাশ্রয় করে। এটি কার্বন ফুটপ্রিন্টও কমাতে সাহায্য করে।
এটি পরিবেশের জন্যেও উপকারী। প্রিয় পোশাক সুন্দর ও নতুনের মতো রাখার জন্য় বেশ কিছু পদ্ধতি রয়েছে।
কিছু অভ্যাসের মাধ্যমে জামাকাপড়কে দীর্ঘদিন নতুনের মতো রাখা যায়। জানুন সেই টিপস।
কাপড় নতুনের মতো রাখতে কম ধোয়া উচিত। জামাকাপড় বেশি ধুলে সেগুলির রং তাড়াতাড়ি হালকা হয়ে যায়।
কম ডিটারজেন্ট ব্য়বহার করে জামা কাপড় ধোয়া উচিত। খেয়াল রাখবেন ডিটারজেন্ট যেন ভাল মানের হয়।
একসঙ্গে বিভিন্ন রঙের কাপড় ধোয়া যাবে না। এতে কাপড়ের আসল রং খারাপ হয়ে যায়।
জামা কাপড় ধুয়ে তারপর আলমারিতে তোলা উচিত। এর ফলে জামাকাপড়ে কোনও রকম গন্ধ থাকে না।
আলমারিতে কীটনাশক ব্য়বহার করলে জামাকাপড় থাকবে নতুনের মতো।
জামাকাপড় নিয়মিত রোদে দিলে দীর্ঘদিন নতুনের মতন থাকে ।