3 MAY 2026

BY- Aajtak Bangla

ওজন কমবে রকেটের গতিতে, জেনে নিন ৫ মোক্ষম টিপস

ওজন কমাতেই হবে। নইলে একাধিক অসুখ নিতে পারে পিছু। 

জানলে অবাক হয়ে যাবেন, ওজন বেশির দিকে থাকলে ডায়াবেটিস, প্রেশার ও কোলেস্টেরল হতে পারে। 

তাই সাবধান হন। জেনে নিন ওজন কমানোর ৫ সহজ উপায়।

সবার প্রথমে আপনাকে ফাস্ট ফুড ও প্রসেসড ফুড খাওয়া ছাড়তে হবে। তাহলেই কমবে ওজন।

খাওয়া যাবে না চিপস ও কোল্ড ড্রিংক। এই সব খাবারেও প্রচুর ক্যালোরি থাকে। 

কার্বোহাইড্রেট রিচ আলু এড়িয়ে যান। এমনকী ভাত ও রুটি কম খান। 

খেতে পারেন শাক, সবজি এবং ফল। এমনকী ওটস ও ডালিয়া খেতে হবে।

পাশাপাশি রোজ অন্তত ৩০ মিনিট ব্যায়াম হল মাস্ট। তাতেই ওজন কমিয়ে ফেলতে পারবেন।