BY- Aajtak Bangla
13 May, 2026
ছোট টব আর স্বাস্থ্যকর গাছ বেছে নিয়েই শুরু করুন বনসাই তৈরির যাত্রা।
বট, ফাইকাস, জেড প্ল্যান্ট বা জুনিপার বনসাইয়ের জন্য ভালো বিকল্প।
গাছের শিকড় একটু ছেঁটে ছোট টবে বিশেষ বনসাই মাটি ব্যবহার করুন।
ডালপালা কাটাছেঁড়া করে গাছকে পছন্দমতো আকার দিতে হবে নিয়মিত।
তার (wire) দিয়ে ধীরে ধীরে ডালের দিক পরিবর্তন করে সুন্দর শেপ আনুন।
অতিরিক্ত জল নয়, মাটি শুকোতে শুরু করলে তবেই জল দিন।
সকালে হালকা রোদ পায় এমন জায়গায় বনসাই রাখলে ভালো বাড়ে।
মাসে একবার হালকা সার দিলে বনসাই থাকবে সবুজ ও সতেজ।
ধৈর্যই আসল—একটি সুন্দর বনসাই তৈরি হতে সময় লাগে কয়েক মাস থেকে বছর।